বিজেপির বি-টিম তিপ্রা মথা’—মাছমারা বাজার সভায় বললেন cpim এর প্রাক্তন মন্ত্রী মানিক দে ।।
আগামী ২৮ সেপ্টেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সোমবার কুমারঘাট মহকুমার মাছমারা বাজারে সিপিআইএম মাছমারা অঞ্চল কমিটির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক দে। বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি ও তিপ্রা মথার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক অভিযোগ তুলে সমালোচনা করেন এবং তিপ্রা মথাকে বিজেপির ‘বি-টিম’ বলে মন্তব্য করেন।সভায় দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতির অভিযোগ, রাস্তাঘাটের বেহাল দশা সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করা হয়।মাছমারার কৃষকদের সমস্যা, হিমঘর ও পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা নিয়েও বক্তারা বক্তব্য রাখেন।
দীর্ঘ প্রায় দশ বছর পর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনে সিপিআইএম প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান বক্তারা।সভায় অমলেন্দু দেববর্মা, রঘুনাথ সরকার, স্বপন কুমার বৈষ্ণব, সমীরণ মালাকার, সাধন কুমার চাকমা, সমর রায় সহ অন্যান্যরা।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura