আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ফের বৈঠকে বিজেপি ও তিপ্রা মথা!
ভিলেজ কমিটি নির্বাচনের প্রাক মুহূর্তে দ্বিতীয়বারের মতো গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে বিজেপি ও তিপ্রা মথা নেতৃত্ব।
সূত্রের খবর, নিজেদের মধ্যে আসন সমঝোতা নিয়েই চলছে এই গুরুত্বপূর্ণ বৈঠক।
বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের বর্ষীয়ান নেতা তথা রাজনৈতিক চাণক্য মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং বিজেপি বিধায়ক প্রমোদ রিয়াং।
অন্যদিকে, তিপ্রা মথার তরফে উপস্থিত রয়েছেন মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা, এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার অনিমেষ দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই-সহ এডিসির একাধিক ইএম এবং দলের শীর্ষ নেতৃত্ব।
ভিলেজ কমিটি নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে কি চূড়ান্ত সমঝোতার পথে বিজেপি-তিপ্রা মথা? নজর এখন এই গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্তের দিকে।
Udaipur, Gomati | Sep 10, 2026