উদয়পুর: নো-পার্কিং জোনে অবৈধভাবে দাঁড় করানো যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাল আর.কে. পুর ট্রাফিক ইউনিট। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর উদয়পুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মভঙ্গকারী যানবাহনে হুইল-জ্যামার প্রয়োগ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যানজট নিয়ন্ত্রণ, জরুরি যানবাহনের চলাচল স্বাভাবিক রাখা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান। নো-পার্কিং জোন ও ফুটপাতে গাড়ি না রেখে নির্ধারিত পার্কিং এলাকায় যানবাহন রাখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গোমতী জেলা পুলিশ ও আর.কে. পুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, সুশৃঙ্খল যান চলাচল ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
Udaipur, Gomati | Sep 10, 2026