চান্নিঘাটে ৩০৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা
শিলচর–আইজল সংযোগকারী ৩০৬ নম্বর জাতীয় সড়কের চান্নিঘাট ভারতমালা সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে।
রাস্তার অসম্পূর্ণ কাজ ও বেহাল অবস্থার জেরে মিজোরামগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যসহ উল্টে যায়।
দুর্ঘটনায় লরিটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ভারতমালা প্রকল্পের অসম্পূর্ণ কাজ এবং রাস্তার বেহাল দশার কারণে এই গুরুত্বপূর্ণ সড়কে দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে।
দ্রুত রাস্তার কাজ সম্পূর্ণ করে যান চলাচল নিরাপদ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Sonamura, Sepahijala | Oct 1, 2026