বেহালায় ২৫ বছরের গণেশ পুজোয় নতুন উদ্যোগ
বেহালা ভাটিখানা মোড়ে ১১৬ ও ১১৭ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে পালিত হল ২৫ বছরের ঐতিহ্যবাহী গণেশ পুজো। দীর্ঘদিন ধরে এলাকার মানুষই এই পুজোর আয়োজন করে আসছিলেন। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পুজোর আয়োজনে ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলরদের ভূমিকা ছিল বলে জানা যায়।
তবে ২০২৬ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার ১১৬ ও ১১৭ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এই গণেশ পুজোর আয়োজন করা হয়েছে।
গণেশ পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক শংকর শিকদার, বিজেপি জেলা কমিটির সদস্য সোমনাথ ব্যানার্জি, বিজেপি দক্ষিণ কলকাতা জেলা সম্পাদক তারক ব্যানার্জি, পুজো কমিটির সভাপতি প্রসেনজিৎ ঘোষ-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ও স্থানীয় বাসিন্দারা।
বিধায়ক শংকর শিকদারের হাত ধরেই উদ্বোধন করা হয় গণেশ পুজোর মণ্ডপ। পুজোকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে।