হেমতাবাদ: হেমতাবাদে জাল লটারির টিকিট বিক্রেতা গ্রেপ্তার
পকেটে জাল লটারির টিকিট ভড়ে চলছিল বিক্রি। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে হেমতাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে একজন লটারি বিক্রেতাকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম রেজ মহম্মদ। বাড়ি হেমতাবাদের বিষ্ণুপুর এলাকায়। তার কাছ থেকে ১০০ পাতার জালি লটারি পাওয়া গিয়েছে৷