নবমীর সন্ধ্যায় মুরারই-১ ব্লকের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে বিডিও,
মুরারই: দুর্গাপুজোয় সরকারি নির্দেশিকা মেনে সমস্ত ব্যবস্থা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে নবমীর সন্ধ্যায় মুরারই-১ ব্লকের চাত্রা, মুরারই, ও গোরশা পঞ্চায়েত এলাকার বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করলেন মুরারই-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক এবং ব্লকের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা আধিকারিক পিনাকী বাবু। তাঁদের সঙ্গে ছিলেন মুরারই বিধানসভা এলাকার সমাজসেবী লাল বাহাদুর সিং-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
কলকাতার চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে দুর্ঘটনার পর সতর্ক প্রশাসন। সেই পরিস্থিতিতে পুজো মণ্ডপগুলিতে নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি নির্দেশিকা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখেন ।
পাশাপাশি, পুজো কমিটিগুলি সরকারি অনুদানের অর্থ নির্ধারিত বাজেট অনুযায়ী খরচ করছে কি না, প্যান্ডেল, আলোকসজ্জা, ডেকোরেশন ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা কেমন রয়েছে, তাও পরিদর্শন করা হয়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, আয়ুষ্মান ভারত-সহ বিভিন্ন সরকারি প্রকল্প ও সচেতনতামূলক বার্তার ব্যানার পুজো মণ্ডপে রয়েছে কি না, সেদিকেও নজর দেওয়া হয়।
এর পাশাপাশি এলাকার পাড়ায় পাড়ায় শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপুজো উদযাপন হচ্ছে কি না, তা-ও খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। উৎসবের দিনগুলিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে পুজো উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে।
Bengal Message- বেঙ্গল মেসেজ Birbhum District Administration Suvendu Adhikari Birbhum District Bdo Murarai I Murarai Bidhan Sabha BJP Birbhum