সন্দেহজনক বাইক থেকে মিলল ১০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২,বাইজালবাড়ির বেলফাং নাকা পয়েন্টে ।।
খোয়াই জেলার বাইজালবাড়ি থানার বেলফাং নাকা পয়েন্টে যানবাহন তল্লাশির সময় প্রায় ১০ কেজি অবৈধ গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গাঁজা পাচারে ব্যবহৃত TR-06-C-8127 নম্বরের মোটরবাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃতরা হলেন জীতেন্দ্র দেববর্মা ও উৎপল দেববর্মা। বাইজালবাড়ি থানার ওসি তিলক জমাতিয়া জানান, সন্দেহজনক আচরণ দেখে বাইকটিতে তল্লাশি চালাতেই ব্যাগ থেকে গাঁজা উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে মাদক পাচার চক্রের সঙ্গে তাদের যোগসূত্র ও গন্তব্য খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #tripura
Kanchanpur, North Tripura | Aug 27, 2026