নদীভাঙনে জমি হারাচ্ছেন কৃষক,পশ্চিম ত্রিপুরার বরকাঠাল-অভিচরণ সড়ক সংলগ্ন সুমলি নদীতে অবৈধ বালি-মাটি খননের অভিযোগে ক্ষোভ ছড়িয়েছে।
পশ্চিম ত্রিপুরার বরকাঠাল-অভিচরণ সড়ক সংলগ্ন সুমলি নদীতে অবৈধ বালি-মাটি খননের অভিযোগে ক্ষোভ ছড়িয়েছে। নদীভাঙনে একাধিক কানি কৃষিজমি নদীগর্ভে চলে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা।
প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বৃহস্পতিবার ক্ষুব্ধ গ্রামবাসীরা অবৈধ খননে ব্যবহৃত মেশিন ভাঙচুর করে কাজ বন্ধ করে দেন। বন দপ্তরের কয়েকজন কর্মীর বিরুদ্ধে টাকা তোলার চেষ্টার অভিযোগও উঠেছে।রামচন্দ্রঘাটের বিধায়ক রঞ্জিত দেববর্মা জানিয়েছেন, আগামী ২৭ আগস্ট বিধানসভায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলবেন। স্থানীয়দের দাবি—অবৈধ খনন বন্ধ, স্থায়ী নদীবাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #tripura #agartala