লালজুরি নাকা চেকপোস্ট এড়িয়ে ১০ লক্ষ টাকার অবৈধ মদবোঝাই বোলেরো আটক, চালক পলাতক
সোমবার রাতে লালজুরিতে নাকা চেকপোস্ট এড়িয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় স্থানীয় যুবকদের তৎপরতায় TR 05 G 1926 নম্বরের বোলেরো আটক হয়। চালক পালিয়ে যায়। গাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিলেতি মদ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আগে থেকেই গোপন খবর থাকা সত্ত্বেও নাকা চেকপোস্ট পেরিয়ে কীভাবে মদবাহী গাড়ি এগিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করেছেন স্থানীয়রা।
#dharmanagar #kanchanpur #panisagar #NewsUpdate #kailashahar #agartala #tripura