ছাত্রদের মারধরে রক্তাক্ত হলেন প্রধান শিক্ষক।জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধানশিক্ষক ধর্মচাদ বারুই।পুলিশি হস্তক্ষেপে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
#বিস্তারিত:শিক্ষক দিবসের খাওয়াদাওয়া নিয়ে গন্ডগোল, ছাত্রদের হাতে রক্তাক্ত হলেন প্রধানশিক্ষক!
ছাত্রদের মারধরে রক্তাক্ত হলেন জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধানশিক্ষক ধর্মচাদ বারুই।ছাত্রদের মারে রক্তাক্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন প্রধানশিক্ষক।গত শনিবার ছিল শিক্ষক দিবস। মঙ্গলবার সেই উপলক্ষে পড়ুয়াদের নিয়ে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। স্কুলের দশম শ্রেণির পড়ুয়াদের অভিযোগ, তাদের হিসাবেই ধরা হয়নি।অভিযোগ, দশম শ্রেণির একদল ছাত্র প্রধানশিক্ষক ধর্মচাদ বারুইকে মারধর শুরু করে। মারের চোটে কপাল ফাটে প্রধানশিক্ষকের। খবর পেয়ে ছুটে আসে পুলিশ।