হেমতাবাদ: পক্সো ধারায় মামলা রুজু, হেমতাবাদে গ্রেপ্তার ১ জন
হেমতাবাদে এক নাবালিকাকে বাড়িতে ঢুকে যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম সাকির আলম ২৩, বাড়ি হেমতাবাদ ব্লকের আরজী কাশিমপুর এলাকায়। মঙ্গলবার দুপুরে হেমতাবাদ থানায় লিখত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে আরজী কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়।