হেমতাবাদ: হেমতাবাদের মহিপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু ১, জখম অনেকেই
হেমতাবাদের মহিপুর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তি সহ গুরুতর জখম বেশ কয়েকজন। ঘটনাকে ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মহিপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম আব্দুল লতিব ৪৮, বাড়ি তিলগাও এলাকায়। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।