হেমতাবাদ: হেমতাবাদের ছাত্রীকে যৌন হেনস্থা, ধৃত দুই যুবকের জেল হেফাজত
হেমতাবাদের ছাত্রীকে বাইক নিয়ে তাড়া করে প্রথমে যৌন হেনস্তা ও পরে বাইকের ধাক্কা দিয়ে ফেলে গুরুতর জখম করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত দের নাম বাচ্চু বসাক (২৫) ও মানিক বসাক (৩৩)। তারা হেমতাবাদ ব্লকের সমসপুরের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে বাইক। ওই ছাত্রী রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।