উৎসবে হারিয়ে যাওয়া মানুষের পাশে কলকাতা পুলিশ
কলকাতা: দুর্গাপুজোয় ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া শিশু, মহিলা ও প্রবীণ নাগরিকদের পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিতে ফের ‘বন্ধু কলকাতা’ পরিষেবা চালু করল কলকাতা পুলিশ।
বুধবার লালবাজারে কলকাতা পুলিশের কমিশনার শ্রী অজয় নন্দ, আইপিএস, ‘বন্ধু কলকাতা’-র বিশেষ গাড়িগুলির আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উৎসবের মরশুমে জনসমাগমের মধ্যে অনেক সময় শিশু, মহিলা ও বয়স্করা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তাঁদের দ্রুত খুঁজে বের করে পরিবারের হাতে তুলে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। যত্ন, সহানুভূতি ও জননিরাপত্তার প্রতি কলকাতা পুলিশের অঙ্গীকারের প্রতীক এই ‘বন্ধু কলকাতা’।
এই পরিষেবা আগামী ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর, ২০২৬পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টে থেকে উৎসব শেষ হওয়া পর্যন্ত পাওয়া যাবে।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, এই দুর্গাপুজোয় নাগরিকদের সাহায্য, যত্ন এবং প্রিয়জনদের পুনর্মিলনের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।
বন্ধু কলকাতা — বিপদে বন্ধু, সর্বদা আপনার পাশে।
(তথ্যসূত্র কলকাতা পুলিশ )
#Kolkatapoliceforce #kolkatapolicemarathon #KolkataTrafficPolice