রাজারহাটে সিপিএমের পার্টি অফিসে ভা/ঙ/চু/র, অভিযোগের তির বিজেপির দিকে
রাজারহাটের বসিনা, মণ্ডলপাড়ায় সিপিএমের পুরনো পার্টি অফিসে ভা/ঙ/চু/রের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সিপিএম নেতা সপ্তর্ষি দেবের অভিযোগ, বিজয়া দশমীর রাতে পার্টি অফিসে হা/ম/লা চালিয়েছে বিজেপি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বিধায়ক পীযূষ কানোডিয়া। তাঁর পাল্টা দাবি, সংবাদমাধ্যমের নজরে আসতেই নিজেরাই এই ঘটনা ঘটাচ্ছে সিপিএম। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে ভা/ঙ/চু/রের অভিযোগ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজারহাটের রাজনৈতিক মহল।