মন্দারমণিতে সমুদ্রস্নানে নেমে ত/লি/য়ে গেল ৬ বন্ধু, উ/দ্ধা/র ৪, নি/খোঁ/জ ২
পুজোর আবহ কাটতে না কাটতেই মন্দারমণিতে সমুদ্রস্নান করতে নেমে বিপত্তি। বৃহস্পতিবার দুপুরে সমুদ্রে স্নান করতে নেমে ত/লি/য়ে গেলেন হাওড়ার ডোমজুড়ের ৬ বন্ধু। তাঁদের মধ্যে ৪ জনকে উ/দ্ধা/র করা সম্ভব হলেও এখনও নি/খোঁ/জ রয়েছেন ২ জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ডোমজুড় থেকে ৬ বন্ধু মন্দারমণিতে বেড়াতে এসেছিলেন। একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। বৃহস্পতিবার দুপুরে সকলে মিলে সমুদ্রে স্নান করতে নামেন। আচমকাই জলের টানে একসঙ্গে ছয়জনই ত/লি/য়ে যেতে শুরু করেন। বিষয়টি নজরে আসে স্থানীয়দের।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কর্মরত নুলিয়ারা। তৎপরতার সঙ্গে উ/দ্ধা/রকাজ শুরু করে চারজনকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চারজনই বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। তবে বাকি দুজনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছেন। নিখোঁজ দুই যুবকের সন্ধানে সমুদ্রজুড়ে চলছে জোরদার উদ্ধার অভিযান। জলের স্রোত ও ঢেউয়ের কারণে উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে।