LIVE - নিম্নচাপের জেরে ঝাড়গ্রাম জেলাজুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টি। প্রবল বৃষ্টিতে বিভিন্ন নিচু এলাকা ও নদী-খালের জলস্তর বাড়তে শুরু করেছে। এরই মধ্যে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ।
ঝাড়গ্রামের গোপীবল্লভপুর–২ নম্বর ব্লকের গোয়ালমারা এলাকার বড়ামারা কজওয়ের উপর দিয়ে বইছে জল। এর জেরে সাঁকরাইল, গোপীবল্লভপুর–২ নম্বর ব্লক ও ঝাড়গ্রাম ব্লকের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকরা। জলস্তর না কমা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।