Public App Logo
LIVE: লাগাতার বৃষ্টিতে গোপীবল্লভপুর ২ নং ব্লকের তপসিয়াতে ৯ নং রাজ্য সড়কে কাথুয়া খালের জল বৃদ্ধি পেয়েছে। জলস্তর বেড়ে যাওয়ায় তপসিয়া কজয়ের উপর দিয়ে বইছে জল। গোপীবল্লভপুরের সঙ্গে ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতাসহ একাধিক এলাকার বাস সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। - Gopiballavpur 1 News