হুড়া: লালপুরে কৃষ্ণভক্তিতে মাতল যাদব সমাজ উদ্বোধন হল শ্রীকৃষ্ণ ভবনের,উপস্থিত বিশিষ্ট গায়ক কুন্দন কুমার
Hura, Purulia | Sep 4, 2026 লালপুরে কৃষ্ণভক্তিতে মাতল যাদব সমাজ, উদ্বোধন হল শ্রীকৃষ্ণ ভবনের।জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার উৎসবের রঙে সেজে উঠল হুড়া ব্লকের লালপুর। যাদব সমাজের উদ্যোগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নানান ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল শ্রীকৃষ্ণের জন্মোৎসব। এদিনের বিশেষ আকর্ষণ ছিল নবনির্মিত শ্রীকৃষ্ণ ভবনের শুভ উদ্বোধন এবং মহিলাদের অংশগ্রহণে বর্ণাঢ্য কলস যাত্রা। দুপুর থেকেই লালপুরে শুরু হয় উৎসবের আবহ। ঐতিহ্যবাহী সাজে সেজে বহু মহিলা ও কিশোরী মাথায় কলস ন