হেমতাবাদ: ATM সহ বিভিন্ন চোরাই কারবারে যুক্ত থাকায় গ্রেপ্তার দাগি আসামি
ATM চুরি সহ বিভিন্ন চোরায় কারবারে যুক্ত থাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতর নাম মেহেবুব আলম (৩৮)। হেমতাবাদের পাহাড়পুর এলাকার বাসিন্দা সে। শনিবার বাড়ি সংলগ্ন চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগেও মোট ৩ টি চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল মেহেবুব কে। একাধিক বার জেল ও খেটেছে। ফের আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হল তাকে।