হুড়া: হুড়া থেকে অপহৃত ৩ নাবালিকা উদ্ধার, সিউড়ি থেকে গ্রেপ্তার ১
Hura, Purulia | Aug 5, 2026 হুড়া থেকে অপহৃত ৩ নাবালিকা উদ্ধার, সিউড়ি থেকে গ্রেপ্তার ১ হুড়া থানা এলাকা থেকে অপহৃত তিন নাবালিকাকে উদ্ধার করল হুড়া থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার হয়েছে বর্ধমানের এক ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২ রা আগস্ট হুড়া থানা এলাকার তিন নাবালিকা নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে হুড়া থানায় মামলা রুজু হয়। তদন্তে নেমে চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে অবশেষে পুলিশ টিম তথ্যপ্রযুক্তির সাহায্যে মঙ্গলবার রাতে বীরভূমের সিউড়ির পাথরচাপাড়ি এলাকায় হানা দে