# কমলপুর নগর পঞ্চায়েতে মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তেজনা, বিজেপি ও সিপিআইএম কর্মীদের মধ্যে মুখোমুখি পরিস্থিতি
* আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে কমলপুর নগর পঞ্চায়েতে মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। সিপিআইএমের প্রার্থী ও দলীয় সমর্থকদের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে বিজেপি পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সিপিআইএমের পক্ষ থেকেও পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়। ফলে উভয় দলের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিলে ঘটনাস্থলে উপস্থিত সিআরপিএফ জওয়ানরা দুই দলের কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণে রাখার এবং মুখোমুখি সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার মতো গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেন্দ্র করে এ ধরনের উত্তেজনা স্বাভাবিকভাবেই নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়, প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রত্যেক প্রার্থীর অবাধে মনোনয়ন জমা দেওয়ার অধিকার নিশ্চিত করতে কী পদক্ষেপ গ্রহণ করে।
Udaipur, Gomati | Oct 31, 2026