গঙ্গাসাগরে DYFI-এর উদ্যোগে মহতী রক্তদান শিবির, রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)-এর গঙ্গাসাগর শাখার উদ্যোগে আয়োজিত হল এক মহতী রক্তদান শিবির। 'রক্তদান জীবন দান'—এই মহৎ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই শিবিরে গঙ্গাসাগরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এই রক্তদান শিবিরে বিশেষভাবে নজর কাড়ে মহিলা রক্তদাতাদের উপস্থিতি। তাঁদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সংগঠনের কর্মকর্তাদের দাবি, এবারের শিবিরে আনুমানিক ২৫০ থেকে ৩০০ জন রক্তদাতা রক্তদান করতে পারেন, যা বিগত বছরগুলির তুলনায় অনেকটাই বেশি।
শুধু রক্তদান নয়, এই শিবিরের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তাও তুলে ধরা হয়। বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণের কথা মাথায় রেখে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি রক্তদানের এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রত্যেক রক্তদাতাকে সেলফি জোনে ছবি তোলার সুযোগ দেওয়া হয় এবং সেই ছবি তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
রক্তদানের মতো মহৎ উদ্যোগের পাশাপাশি পরিবেশ সচেতনতার এই বার্তা সাধারণ মানুষের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি করেছে। রক্তদান ও বৃক্ষরোপণের বার্তা দিয়ে মানবসেবা এবং পরিবেশ রক্ষার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করল DYFI-এর গঙ্গাসাগর শাখা।
#dyfi #kalibazer #gangasagar #blooddonation #reelsvideo #reelsviral #reelsvideoシ #reels #news #banglanews
গঙ্গাসাগর বেলাভূমি.com