হেমতাবাদ: হেমতাবাদে বিসর্জন ঘাট পরিদর্শন বিডিও ও আইসির
পুজোর দিন এগিয়ে আসতেই দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে চলছে প্রশাসনিক তৎপরতা। হেমতাবাদের কুলিক নদীর ঘাট ও তাঁতি পুকুরের বিসর্জন ঘাট পরিদর্শন করলেন প্রশাশনিক আধিকারিক রা। শুক্রবার দুপুরর হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত ও হেমতাবাদ থানার আইসি সমর রায় বিসর্জন ঘাট পরিদর্শন করেন। পাশাপাশি পুজো উদ্যোক্তাদের দ্রুত অনলাইনে পুজোর সরকারি অনুমতির জন্য আবেদন জমা দেওয়ার নির্দেশ দেন বিডিও বিশ্বজিৎ দত্ত।