হুড়া: খাদ্যে ভেজাল ও অপরিচ্ছন্নতার অভিযোগে হুড়ার লধুড়কা ও লালপুর দোকানে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের
Hura, Purulia | Sep 3, 2026 হুড়ার লধুড়কা ও লালপুরে দোকানে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের। খাদ্যে ভেজাল ও অপরিচ্ছন্নতার অভিযোগে হুড়ার লধুড়কা ও লালপুর এলাকায় দোকানে হানা দিল খাদ্য সুরক্ষা দপ্তর ও হুড়া প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ হুড়া ব্লকের লধুড়কার ঝান্ডা হোটেলে আচমকা অভিযান চালান আধিকারিকরা। সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, মেয়াদোত্তীর্ণ খাবার ব্যবহার সহ একাধিক গরমিল নজরে আসে। কিছু খাবার ঘটনাস্থলেই ফেলে নষ্ট করা হয় এবং বেশ কিছু খাবার সিজ করা হয়।