হেমতাবাদ: হেমতাবাদে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালন
হেমতাবাদে সচেতনতা মূলক মিছিল করে পালন করাহল বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। বৃহস্পতিবার সকালে হেমতাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে এই র্যালী হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। দুর্গাপুর ডায়োসিস নামে এক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এই সমাজ সচেতনতা মূলক কর্মসূচি। যেখানে হেমতাবাদ থানার পুলিশ উপস্থিত ছিল। সন্তোষ মার্ডি, সুধীর হেমব্রোম, টুলু মুর্মু সহ অন্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচি তে। র্যালী শেষে ছাত্রীদের গাছের চাড়া বিতরণ করাহয়।