বেহালায় রাখির সুতোয় সম্প্রীতির বন্ধন, উদ্যোগে মহিলা মোর্চা নেত্রী অদ্বিতীয়া
নিজস্ব সংবাদদাতা, বেহালা: রাখি বন্ধনের পবিত্র উৎসবকে সামনে রেখে বেহালার ১২১ নম্বর ওয়ার্ড জুড়ে পালিত হলো এক বর্ণাঢ্য সম্প্রীতি উৎসব। দক্ষিণ কলকাতা জেলা বিজেপি মহিলা মোর্চার সহ-সভাপতি অদ্বিতীয়া চক্রবর্তীর উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার সকাল থেকেই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মহিলা মোর্চার কর্মীরা পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে দেন। ছোট শিশু থেকে বয়স্ক, অটোচালক থেকে ব্যবসায়ী - কেউই বাদ যাননি এই বন্ধন থেকে। রাখি পরানোর পাশাপাশি সকলকে মিষ্টিমুখও করানো হয়।
এদিনের অনুষ্ঠানে অদ্বিতীয়া চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও মহিলা মোর্চার অন্যান্য সদস্যরা।
অদ্বিতীয়া চক্রবর্তী বলেন, "রাখি বন্ধন কেবল ভাই-বোনের মধ্যে সীমাবদ্ধ নয়। এই উৎসব আমাদের শেখায় একে অপরের পাশে থাকার, একে অপরকে রক্ষা করার অঙ্গীকার। আজকের এই বিভেদের সময়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এই ছোট্ট প্রয়াস।"
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।