বেহালায় সম্প্রীতির বার্তা, পালিত হল রাখি বন্ধন উৎসব
কলকাতা পৌরসভার বোরো ১৩-এর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেহালার ১১৭ নম্বর ওয়ার্ডের হরিসভা মোড়ে পালিত হল রাখি বন্ধন উৎসব।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সোমনাথ ব্যানার্জী, দক্ষিণ কলকাতা জেলা সম্পাদক তারক ব্যানার্জী-সহ বিজেপির কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ মানুষ।
রাখি বন্ধন উৎসব উপলক্ষে পুলিশকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলের হাতে রাখি বেঁধে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়। উৎসবকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।