কলকাতা কর্পোরেশনের ১১৬ ও ১১৭ নম্বর ওয়ার্ডে গণেশ পুজোর খুঁটিপুজো
কলকাতা কর্পোরেশনের ১১৬ ও ১১৭ নম্বর ওয়ার্ডের গণেশ পুজো কমিটির উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো গণেশ পুজোর খুঁটিপুজো। পুজোকে কেন্দ্র করে এদিন এলাকায় উৎসবের আমেজ দেখা যায়।
খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেহালা পূর্ব বিধানসভার বিধায়ক শংকর শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সম্পাদক তারক ব্যানার্জি-সহ পুজো কমিটির সদস্য ও স্থানীয় নেতৃত্ব।
আগামী দিনে গণেশ পুজোকে আরও বৃহৎ আকারে আয়োজন করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান উদ্যোক্তারা।