#নজরে_কোচবিহার: ঐতিহ্যবাহী রাসমেলাকে ঘিরে এবার ৫০টি স্বনির্ভর গোষ্ঠীর স্টল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। জানালেন নারী,শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী মালতি রাভা।
এদিন রাসমেলা মাঠ সংলগ্ন স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন কোচবিহারের জেলা শাসক জিতিন যাদব সহ পুরসভার আধিকারিকরা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শন ও বিক্রির সুযোগ করে দিতেই এই উদ্যোগ বলে জানা গেছে।