শহরে যানজট এড়াতে ইলেকট্রিক অটোগুলিকে শহরে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কিন্তু তা মানতে গিয়ে নানা রকম জটিলতার মধ্যে পড়তে হচ্ছে ইলেকট্রিক অটোচালকদের। শুক্রবার ব্যাপক সংখ্যক ইলেকট্রিক অটো আটক করে পুলিশ লাইন মাঠে নিয়ে রাখা হয়। এদিকে ক্ষুব্ধ অটোচালকরা পরিবহন দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন।