হুড়া: সকাল বেলা বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক ব্যক্তির তিন দিন পর দেহ মিলল গ্রামেরই মাঠের ধারে,তদন্তে হুড়া থানার পুলিশ
Hura, Purulia | Aug 31, 2026 সকাল বেলা বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক ব্যক্তি। এর তিন দিন পর দেহ মিলল গ্রামেরই মাঠের ধারে। খুন করে দেহে ফেলে দিয়েছে কেউ, অভিযোগ মৃত ব্যক্তির পরিবারের। মামলা রুজু করে ঘটনার তদন্তে নামল হুড়া থানার পুলিশ। জানা যায়, গত তিন দিন ধরে নিখোঁজ হয় শালডিহা গ্রামের বাসিন্দা কৃষ্ণ মাঝি। সকাল বেলা শৌচকর্মের উদ্দেশ্যে মাঠে গিয়ে আর বাড়ি ফেরেননি তিনি, দাবি পরিবারের। এর তিন দিন পরে গ্রামেরই মাঠের ধারে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। কেউ বা কারা তাকে খুন করে দেহ ফেলে দিয়েছে, বল