কিল্লা বাজারে রাবার বিক্রি করতে গিয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হন কিল্লা এলাকার দেলোয়ার হোসেন। অভিযোগ, ইলিয়াস নামে এক ব্যক্তি তাকে বেধড়ক মারধর করে এবং প্রায় দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কিল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। দেলোয়ার জানান, কেন তাকে মারধর করা হলো তা তিনি বুঝতে পারছেন না। অভিযুক্ত ইলিয়াসের বিরুদ্ধে কিল্লা থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।