রামপুরহাটে স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন নিয়ে বৈঠক, বেআইনি দখলদারদের বিরুদ্ধে কড়া বার্তা বিধায়ক ধ্রুব সাহার
বৃহস্পতিবার ৪ঠা মে রামপুরহাট বিধানসভার বিধায়ক Dhruva Saha রামপুরহাটের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে রামপুরহাট মহকুমা এলাকার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র ও ব্লক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা এবং উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
বিধায়ক জানান, সাধারণ মানুষ যাতে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পান, সেই লক্ষ্যেই স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো ও পরিষেবা আরও উন্নত করার প্রয়োজন রয়েছে।
এছাড়াও, মুরারই ১ নম্বর ব্লকের পলশা গ্রামে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রের জমি বেআইনিভাবে দখল করে রাখার বিষয়টি নিয়েও এ প্রসঙ্গে ধ্রুব সাহা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, সরকারি জমি কেউ বেআইনিভাবে দখল করে রাখতে পারবে না। বেআইনি দখলদারদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে।
#facebook #instagram #youtube #twitter #tiktok #instagood #love #like #socialmedia #follow #viral #whatsapp #trending #marketing #music #reels #google #digitalmarketing #photography #insta #india #fashion #memes #followforfollowback #socialmediamarketing #business #linkedin #likeforlikes #spotify #art
BJP Birbhum BJP West Bengal Dhruba Saha Ministry of Health and Family Welfare, Government of India Ministry of Health