হেমতাবাদ: কালিয়াগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন কংগ্রেসের
এলাকাবাসীর সুবিধার্থে কালিয়াগঞ্জে স্থায়ী আধার কেন্দ্র তৈরি, প্রকৃত গরীবদের অন্নপূর্ণার টাকা প্রদান সহ ৬ দফা দাবিতে কালিয়াগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন কংগ্রেসের। মঙ্গলবার দুপুরে প্রথমে একটি মিছিল কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে। এরপর কালিয়াগঞ্জের জিয়েন্ট বিডিও জ্যোতির্ময় সরকারকে ডেপুটেশন দেওয়া হয়। কংগ্রেসের জেলা সভাপতি তুষারকান্তি গুহ, কালিয়াগঞ্জ ব্লক সভাপতি সুজিত দত্ত সহ অন্যান্য কংগ্রেসের নেতৃত্ব রা উপস্থিত ছিলেন এই কর্মসূচি তে।