কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কড়া নিরাপত্তা, একাধিক ব্যবস্থা পুলিশের
কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে পুণ্যার্থীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বীরভূম জেলা পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা এবং বিভিন্ন প্রস্তুতি নিয়ে তারাপীঠ থানায় সাংবাদিকদের মুখোমুখি হলেন বীরভূমের পুলিশ সুপার মাননীয় বিদিত রাজ ভূদেশ।
কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগমের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল নিয়ন্ত্রণ, নজরদারি এবং পুণ্যার্থীদের নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিন পুলিশ সুপার নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি গাইড ম্যাপের উদ্বোধন-সহ বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরেন। পুণ্যার্থীদের যাতে কোনওরকম সমস্যার সম্মুখীন হতে না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।
কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় ভক্ত ও পুণ্যার্থীদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে।
Birbhum District Police Birbhum District Administration News Update Birbhum Birbhum District Tarapith - তারাপীঠ