হেমতাবাদ: হেমতাবাদের ধোয়ারই প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পরিষেবা পরিদর্শন বিধায়কের
হেমতাবাদের ধোয়ারই এলাকায় বিজেপির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি বিদ্যালয় পরিদর্শক করাহল। সোমবার দুপুরে ধোয়ারই প্রাথমিক বিদ্যালয়ে স্বস্থ্য শিবিরে যান হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার, বিজেপি নেতা মিন্টু রায় সহ অন্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচি তে। এদিন বিধায়ক স্বাস্থ্য শিবিরে যাওয়ার পাশাপাশি ধোয়ারই প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল ও পরিকাঠামো ঘুরে দেখেন।