হেমতাবাদ: কালিয়াগঞ্জে BSF এর গুলিতে মৃত্যু অনুপ্রবেশ কারির
অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় BSF এর ছোঁড়া রবার বুলেটের আঘাতে মৃত্যু হয়েছে এক বাংলাদেশীর।অনুপ্রবেশের সময় ধরা পড়েছে আরও দুই বাংলাদেশী। শুক্রবার গভীর রাতে এই ঘটনায় চাঞ্চল্য কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্তের চক সিবানন্দ বিওপি এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, বিএসএফের ছোঁড়া রবার বুলেটের আঘাতে মৃত বাংলাদেশী নাগরিকের নাম মহম্মদ আসাদুল্লাহ, বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানা এলাকায়। বাকিরা পালালেও আরও দুইজন অনুপ্রবেশকারী ধরা পড়ে।