বেহালা শিলপাড়ায় শ্যামাপ্রসাদ মুখার্জি ও গোপাল মুখার্জির আবক্ষ মূর্তি উদ্বোধন
বেহালা পূর্ব বিধানসভার শিলপাড়ায় আজ বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের হাত ধরে উদ্বোধন হল শ্যামাপ্রসাদ মুখার্জি এবং গোপাল মুখার্জির আবক্ষ মূর্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেহালা পশ্চিমের বিধায়ক শংকর শিকদার, রাজ্য বিজেপির সম্পাদক শশী অগ্নিহোত্রি-সহ বিজেপির একাধিক বিশিষ্ট নেতা ও অতিথি।
মূর্তি উদ্বোধনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শমিক ভট্টাচার্য বলেন, এই উদ্যোগের মাধ্যমে পূর্বপুরুষদের ভুলের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, কলকাতাকে বাঁচানোর ক্ষেত্রে গোপাল মুখার্জির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অথচ তাঁকেই পরবর্তীকালে ‘গোপাল মুখার্জি’র পরিবর্তে ‘গোপাল পাঁঠা’ নামে পরিচিত করা হয়েছে।
শমিক ভট্টাচার্যের কথায়, “কলকাতাকে বাঁচানোর জন্য যাঁরা ভূমিকা নিয়েছিলেন, তাঁদের মধ্যে গোপাল মুখার্জিও একজন। তাঁকে আমরা গোপাল মুখার্জির বদলে গোপাল পাঁঠা বানিয়েছি। এটা বাংলার, বাঙালির লজ্জা। সেই লজ্জা থেকে মুক্তির চেষ্টা করছি আমরা।”
#southkolkatabjp #WestBengal #kolkata