LIVE - ঝাড়গ্রামের গোপীবল্লভপুর–২ ব্লকের মালিঞ্চা গ্রামে সুবর্ণরেখার ভাঙন ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। প্রায় ১২০০ মিটার এলাকাজুড়ে ভাঙনে ইতিমধ্যেই খেলার মাঠ, আমবাগান, ক্লাবঘর ও একাধিক বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। প্রায় ২৫০টি পরিবার ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে।বর্ষা ও গালুডি জলাধার থেকে জল ছাড়ার সময় পরিস্থিতি আরও সংকটজনক হয়ে ওঠে। অস্থায়ীভাবে বালির বস্তা ও কাঠের বল্লি দিয়ে পাড় রক্ষার চেষ্টা হলেও স্থায়ী সমাধান এখনও অধরা। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
Gopiballavpur 1, Jhargam | Aug 18, 2026