বাঁকুড়ার জেলাশাসককে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি ।
রিপোর্ট - প্রসেনজিৎ সাধু , বাঁকুড়া ।
বাঁকুড়ার জেলাশাসকের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন শালতোড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী চন্দনা বাউরি।
জেলাশাসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনের কর্মজীবনের সাফল্য কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানান বিধায়ক চন্দনা বাউরি।
প্রশাসন ও জনপ্রতিনিধির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের এমন বার্তা ঘিরে এদিন উঠে আসে শুভেচ্ছা ও সৌজন্যের আবহ।
জেলাশাসকের জন্মদিনে বিধায়কের এই শুভেচ্ছা বার্তা ইতিমধ্যেই নজর কেড়েছে জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।