"শরীর ভালো রাখতে চাইলে, মনকেও ভালো রাখতে হবে" 🧠💚
আমরা প্রায়ই শুধু খাবার আর ডায়েট চার্ট নিয়ে কথা বলি, কিন্তু ভুলে যাই — শরীর আর মন একসাথে না চললে শরীরে নানারকম সমস্যা দেখা দেয়। মানসিক চাপ, দুশ্চিন্তা বা অস্থিরতা থেকে হজমের সমস্যা, ঘুমের ব্যাঘাত, ওজনের ওঠানামা, এমনকি হরমোনজনিত সমস্যাও দেখা দিতে পারে।
আমার চেম্বারে আসা একজন পেশেন্টের বাস্তব অভিজ্ঞতা থেকে আজকের এই ভিডিওটি বানানো — যেখানে উনি নিজেই শেয়ার করেছেন কীভাবে মানসিক অস্থিরতা তার শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করেছিল।
তাই মনে রাখবেন — সুস্থতা মানে শুধু ভালো খাওয়া নয়, মন ভালো রাখাও ততটাই জরুরি। 🌿
ভিডিওটি পুরোটা দেখুন এবং নিজের অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন 👇
#শরীরওমন #MindBodyConnection #MentalHealthMatters #HealthyMindHealthyBody #DietitianChandrimaDey #NutritionTips