রাজ্যজুড়ে ৭২ কোটি টাকার সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস, বাঁকুড়ায় ধৃত ৭
বাঁকুড়া: রাজ্যজুড়ে প্রায় ৭২ কোটি টাকার আর্থিক প্রতারণার হদিস পেয়ে বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা সাইবার ক্রাইম থানা। আন্তঃরাজ্য এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে আধার কার্ড- ৬টি, প্যান কার্ড- ২টি, ড্রাইভিং লাইসেন্স- ৪টি, ই-শ্রম কার্ড- ১টি, ভোটার কার্ড- ১টি পরিচয়পত্র, ৩৪টি ব্যাংকের পাসবই, এটিএম কার্ড ১৩টি চেক বই – ৯টি মোবাইল – ৮টি,ট্যাব – ১টি
ইউপিআই স্ক্যানার – ৩টি
সিম কার্ড – ৪২টি
ফ্ল্যাশ স্ট্যাম্প – ১৫টি সহ আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি। এই আন্তঃরাজ্য চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত জারি রেখেছে পুলিশ।
সাংবাদিক সম্মেলনে বাঁকুড়া পুলিশ সুপার পি ভি জি সতীশ
বাঁকুড়া