বেহালা বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালুর দাবিতে দিল্লিতে বৈঠক করলেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা দক্ষিণ কলকাতার বেহালা বিমানবন্দর ফের সচল করার উদ্যোগ নেওয়া হলো। এই দাবিতেই আজ নিউ দিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী রামমোহন নাইডুর সঙ্গে বৈঠক করলেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্যে ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
বৈঠকে তিনি বেহালা বিমানবন্দর থেকে যাত্রীবাহী বিমান পরিষেবা চালুর প্রস্তাব দেন। তাঁর বক্তব্য, এই বিমানবন্দর চালু হলে দক্ষিণ কলকাতা-সহ ডায়মন্ড হারবার, সুন্দরবন এলাকার মানুষের যাতায়াতের সুবিধা হবে এবং আঞ্চলিক বিমান যোগাযোগে গতি আসবে।
এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় মন্ত্রীকে একটি বিশেষ চিঠি দিয়েছেন বলেও জানা গেছে।
কেন্দ্রীয় মন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
#Indranilkhan