হেমতাবাদ: কালিয়াগঞ্জে বিজেপির উদ্যোগে বাজারের ক্রেতাদের সচেতন করতে উদ্যোগ
সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে কালিয়াগঞ্জ শহর মন্ডল বিজেপির উদ্যোগে গত ১৭ সেপ্টেম্বর থেকে নানা কর্মসূচী পালিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে রবিবার সকালে প্লাস্টিকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুরসভা নিয়ন্ত্রিত স্টেশন সংলগ্ন তারা বাজারে আসা ক্রেতাদের মাঝে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়। পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার বন্ধে ক্রেতাদের সচেতন করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।