দেশজোড়া ৭২ কোটি টাকার সাইবার প্রতারণা! বাঁকুড়ার জঙ্গলমহল থেকে গ্রেফতার ৭ পান্ডা।
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য বাঁকুড়া জেলা পুলিশের। পুলিশের দাবি, দেশজোড়া প্রায় ৭২ কোটি টাকার সাইবার প্রতারণার সঙ্গে যোগ রয়েছে এই চক্রের।
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায় অভিযান চালায় জেলা পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয় সাইবার প্রতারণা চক্রের ৭ জনকে।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৪টি ব্যাংক পাসবুক, ১৩টি ATM কার্ড, ৯টি চেকবই, ৮টি মোবাইল ফোন, ১টি ট্যাব এবং একাধিক জাল স্ট্যাম্প। উদ্ধার হওয়া সামগ্রী ঘিরে তদন্তকারীদের অনুমান, প্রতারণার টাকা লেনদেন এবং বিভিন্ন নথি ব্যবহারের ক্ষেত্রে এই চক্রের সক্রিয় ভূমিকা ছিল।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, শুধু বাঁকুড়া নয়, দেশের বিভিন্ন প্রান্তে এই চক্রের প্রতারণার জাল ছড়িয়ে থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের সঙ্গে জড়িত আরও সদস্য এবং প্রতারণার টাকা লেনদেনের নেটওয়ার্কের সন্ধান চালাচ্ছে পুলিশ।
এই ঘটনায় বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে গোটা অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয় !!