বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বাঁকুড়ার জেলা শাসক ও শালতোড়ার বিধায়ক, দুর্গতদের হাতে তুলে দেওয়া হল ত্রাণ সামগ্রী
বন্যার জেরে বিপর্যস্ত শালতোড়া ব্লকের বিভিন্ন এলাকা। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বন্যা কবলিত রামচন্দ্রপুর মানা চর এলাকা পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক অনীশ দাসগুপ্ত এবং শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি।
এদিন তাঁরা দুর্গত এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং বন্যা পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী।
প্রশাসনের তরফে দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়েও নজর দেওয়া হচ্ছে বলে জানা যায়।
বন্যার কঠিন পরিস্থিতিতে প্রশাসনের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি পেলেন রামচন্দ্রপুর মানাচর এলাকার দুর্গত বাসিন্দারা।