হেমতাবাদ: সীমান্তে গরু পাচারের অভিযোগ, গ্রেপ্তার ১ জন
সীমান্ত এলাকায় গরু পাচারের কাজে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম ভরিপদ্দিন আলী। বাড়ি হেমতাবাদের মাটিয়াডোব এলাকায়। শনিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে রবিবার দুপুরে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ৷ জানা গিয়েছে ২০১১ ২০১৪ ও ২০২১ সালে গরু পাচার সহ সীমান্তের কাটাতার কাটার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগেও গ্রেপ্তার হয়েছিল ভরিপদ্দিন৷