LIVE - কালীপুজো উপলক্ষে ঝাড়গ্রাম জেলা পুলিশের নির্দেশে বেলিয়াবেড়া থানার উদ্যোগে এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি দিশা কোচিং সেন্টারের ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষাসামগ্রী। এই কর্মসূচিতে উপস্থিত আছেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার মানব সিংলা,(আইপিএস), ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( হেডকোয়ার্টার) সন্দীপ সেন, ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সমীর অধিকারী,বেলিয়াবেড়া থানার ওসি নিলু মন্ডল, বিশিষ্ট সমাজসেবী তাপস সুঁই, গৌতম পৈড়া সহ অন্যান্যরা।